স্পোর্টস ডেস্ক : জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল দুপুর ১২টার দিকে শুরু হবে এ সভা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।
২০২২ সালের জুনে সবশেষ বিসিবির এজিএম অনুষ্ঠিত হয়েছিল। এর পর পেরিয়ে গেছে প্রায় ২০ মাস। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আরও একটি এজিএম। চলতি মাসেই হতে পারে বিসিবির এই বার্ষিকসভা। আগামীকাল বোর্ডসভা শেষে এজিএমের চূড়ান্ত তারিখ জানা যাবে।
এ ছাড়া পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম ও টি-২০ বিশ্বকাপের পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে আগামীকালের বোর্ড সভায়।
কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৪,/দুপুর ১:১২