শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

রমজান উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৭১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : আসন্ন রমজান মাসের পবিত্রতা রক্ষা, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, সেহরী ও ইফতারের সময় সাইরেন বাজানো ব্যবস্থা সচল রাখা এবং পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনরে উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সিসিক মেয়র বলেন, পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে কম মুনাফায় দ্রব্যমুল্য বিক্রয়, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যবসায়ীদের অনুরোধ জানান। খোলা অবস্থায় ও নোংরা পরিবেশে যাতে ইফতার সামগ্রী বিক্রয় না করার ব্যবস্থা গ্রহণ সহ অসুস্থ গরু-ছাগল জবাই না করা ও নির্ধারিত মূল্যে ভেজাল মুক্ত মাংস বিক্রয় করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীগণকে আহবান জানান। রমজান মাসে কেউ সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (০৭ মার্চ) ৪টায় সিসিকের সভাকক্ষে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে মতবিনিময় সভার সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপশি সিসিকের অভিযানী দল সার্বক্ষণিক মাঠে থাকবে। কেউ সিন্ডিকেট গড়ে তুলে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ছিনতাই প্রতিরোধ যানজট নিরসন রাস্তায় যত্রতত্রভাবে ভ্যানগাড়ি না রাখতে পুলিশ বিভাগ, র‌্যাব ও ট্রাফিক বিভাগকে এবং সেহরী ও ইফতারের নির্ধারিত সময়ে সাইরেন বাজানো ব্যবস্থা গ্রহণের জন্য ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সিলেট কে অনুরোধ জানান।

এছাড়া তিনি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা বিশেষ করে তারাবীহ, সেহেরী ও ইফতারের সময় বিদ্যুৎ এর লোডশেডিং যাতে না হয় এবং কোথাও বৈদ্যুতিক ট্রান্সফরমার নষ্ট হলে তা পুন:স্থপনের পূব প্রস্তুত্তির ব্যাপারে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানান। সভায় পবিত্র রমজান উপলক্ষ্যে গরুর মাংস কেজি ৭৫০ টাকা, মহিষের মাংস ৬৫০ টাকা, খাসির মাংস ১ হাজার ও ভেড়ার মাংস ৯৫০ টাকা নির্ধারণ করা হয়।

০৭ মার্চ উপলক্ষে জাতিরজনকের
প্রতিকৃতিতে সিসিকের শ্রদ্ধাঞ্জলি

ঐতিহাসিক ০৭ মার্চ উপলক্ষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার (০৭ মার্চ) নগর ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার স্থপতি এই মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

পানির অবৈধ সংযোগের বিরুদ্ধে
সিসিকের অভিযান, নগদ অর্থ আদায়

পানির অবৈধ সংযোগ বন্ধ ও বকেয়া বিল আদায়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত বুধবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে সিলেট সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। নগরীর ০৮ নং ওয়ার্ডের পাঠানটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টার ও ০৯ নং ওয়র্ডের এতিম স্কুল রোডে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা চালিয়ে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার নগদ অর্থ আদায় করা হয়।

প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেবের নেতৃত্বে ও সিলেট মহানগর পুলিশের একটি দলের সগযোগিতায় অভিযানে সহকারি প্রকৌশলী এনামুল হক তাপাদার, সহকারী প্রকৌশলী আবু সাঈদ সামি, উপ-সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম ও প্রধান নলকূপ পরিদর্শকসহ সিসিকের পানি শাখার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৪,/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit