শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

আশুলিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১১৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : “একতাই শক্তি, মাদককে না বলুন” এই স্লোগানকে ধারণ করে আশুলিয়ায় গাজীরচট যুব সংঘ নামের একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট তালতলা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদের উপস্থিতিতে খেলার উদ্বোধ করেন আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহীরুল ইসলাম খান (লিটন), আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী অমিত, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাকিল মুন্সী, আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য মোঃ রজব আলী, অবঃ প্রাপ্ত অনারী ক্যাপ্টেন হাদিসুর রহমান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন,  স্বেচ্ছাসেবক লীগ ধামসোনা ইউনিয়ন  ৭নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ জাহিদুল বারী, ছাত্রলীগ নেতা মোঃ আতিকুর রহমান অপু, মোঃ ইমাদ হোসেন। খেলাটির পরিচালনা করেন মোঃ নাঈম সরকার ও মোঃ পলাশ। এ খেলায় অংশগ্রহণ করেন টিম কারেন্ট  বনাম আয়নাল মার্কেট ক্রিকেট একাডেমি। পরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টিম কারেন্ট দলকে হারিয়ে আয়নাল মার্কেট একাডেমি চ্যাম্পিয়ন হয়ে পেয়েছেন একটি আকর্ষনীয় পুরস্কার।
খেলার সার্বিক সহযোগিতা করেন, শিক্ষক মোঃ ওয়াহিদুর রহমান, মোঃ রকিবুল ইসলাম (সাগর), মোঃ আরাফাত হোসেন (অপু), মোঃ মঈনুল ইসলাম(নাঈম), মোঃ মাহবুবুর রহমান পলাশ, মোঃ রাকিবুল হাসান।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit