বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

তাসমিয়াহ পারভীন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : তাসমিয়াহ পারভীন চৌধুরী হৃদির তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের ৫ মার্চ ৩৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ক্যান্সার পরবর্তী জটিলতায় তিনি মৃত্যুবরণ করেন। 

তাসমিয়াহ পারভীন প্রখ্যাত সাংবাদিক-কলামিস্ট মরহুম এবিএম মূসা ও সেতারা মূসার বড় নাতনি এবং সাংবাদিক পারভীন সুলতানা ঝুমা ও ফার্মাসিস্ট সেলিম আজাদ চৌধুরীর বড় মেয়ে। 

তাসমিয়াহ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট কলেজ অফ ফার্মেসি অ্যান্ড হেলথ সাইন্স থেকে ফার্মডি ডিগ্রি লাভ করেন। এরপর স্প্রিংফিল্ডের বে স্ট্যাট হাসপাতালে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট ও পরে মার্সি মেডিক্যাল সেন্টারে ফার্মাসিস্ট ম্যানেজার হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত কর্মরত ছিলেন । 

মৃত্যুকালে তাসমিয়াহ ছোট দুই সন্তান, মা-বাবা, একমাত্র ছোট বোন ও স্বামীসহ বহু আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তাসমিয়াহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় মোহাম্মদপুরে ইকবাল রোড মসজিদ ও ফেনীর ছাগলনাইয়ার সতেরো গ্রামে দোয়া মাহফিল এবং এতিমদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৪/দুপুর ১২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit