বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে ঘিরে চক্রান্তের জাল তৈরি করছে ভারত: রিজভী প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ

আম্বানির ছোট ছেলের ‘প্রাক-বিয়েতে’ বিল গেটস, ইভাঙ্কা ট্রাম্পসহ বলিউড তারকারা!

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : মার্কিন সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (১ মার্চ) ভারতের গুজরাটের জামনগরে অনন্ত আম্বানির ‘প্রাক বিয়ে’তে এরই মধ্যে অংশ নিয়েছেন ভারতীয় ভিআইপি ও বলিউড সেলিব্রেটিরা।

তবে জমকালো অনুষ্ঠানে দ্যুতি ছড়িয়েছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, মার্কিন গায়িকা রিহানা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই, ওয়াল্ট ডিজনির সিইও বব আইগার, মর্গান স্ট্যানলির সিইও টেড পিকসহ বহু বিদেশি সংস্থার শীর্ষ কর্তারা।
 
দেশ-বিদেশের ভিআইপিদের আপ্যায়নে ব্যবস্থা রাখা হয়েছে ২৫০০ ধরনের খাবারের আইটেম। ৬৫ বাবুর্চির তৈরি বিশেষ এসব খাবারে ভারতীয় স্বাদের সঙ্গে থাকছে জাপানি, থাই, মেক্সিকান এবং পারসি খাবারের স্বাদও। আজ থেকে শুরু হওয়া প্রাক-বিয়ের অনুষ্ঠান চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত।
 
অনন্ত আম্বানির সঙ্গে রাধিকার বিয়ের আয়োজনে থাকছেন হাজারও অতিথি।
আগামী ১২ জুলাই বিয়ের পিঁড়িতে বসবেন অনন্ত রাধিকা। ছবি: সংগৃহীত 

প্রসঙ্গত, গত বছর ১৯ জানুয়ারি জমকালো আসরে বাগদান সারেন ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট। প্রাক-বিয়ের অনুষ্ঠান শেষে আগামী ১২ জুলাই বিয়ের পিঁড়িতে বসবেন নতুন এ আলোচিত জুটি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৪,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit