বুধবার, ০৬ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

ভারতে এসে স্পেনের নারী ধর্ষণের শিকার, তারকাদের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : ইচ্ছা ছিল বাইকে করে এশিয়া ভ্রমণ করবেন স্বামীর সঙ্গে। ভারতের ঝাড়খন্ডের দুমকায় গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন সেই নারী। দলবদ্ধ এ ধর্ষণ নিয়ে ভারতে শোরগোল পড়ে গেছে। নড়েচড়ে বসেছেন ভারতীয় তারকারা। এ বিষয়ে মুখ খুলেছেন ভারতীয় তারকারা।

 

 
ঘটনার পর মুখ খুললেন দক্ষিণী তারকা দুলকার সালমান। সেই নারীর স্বামীর একটি ভিডিও শেয়ার করেন দুলকার। একই সঙ্গে সেটার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটা শুনে একদম ভেঙে পড়েছি। আপনারা কিছুদিন আগেই কোট্টায়াম ঘুরে গেলেন, সেখানে আমার ঘনিষ্ঠ বন্ধুরা আপনাদের রান্না করে খাওয়াল। আর তারপরই কিনা! এটা জঘন্যতম কাজ।’
 
গায়িকা চিন্ময়ী শ্রীপদ এদিন ক্ষোভ ঝাড়েন সামাজিক মাধ্যমে। তিনি লেখেন, ‘আমাদের দেশের স্লোগান নাকি অতিথিপরায়ণ এবং কন্যা বাঁচাও। কিন্তু ভারতীয় পুরুষেরাই নারী নির্যাতন করে। বাদ দেয় না বিদেশি নারীদেরও। কিছুদিন আগেই একজন কোরীয়ান নারীকে নিগ্রহ করা হয়েছিল।’
 
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার (১ মার্চ) রাতে ঝাড়খন্ড রাজ্যে এ ঘটনা ঘটে। পর্যটক দম্পতিটি বাইকে করে দুমকা হয়ে বিহারের ভাগলপুরের দিকে যাচ্ছিলেন। রাতে জেলার হান্সদিহা এলাকায় তাঁবুতে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। সেটি ছিল কিছুটা নির্জন জায়গা। একপর্যায়ে ৮-১০ জন যুবক এসে তাদের ওপর হামলা করে।
 
জারমুন্ডি সাবডিভিশনাল পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার বার্তা সংস্থা পিটিআইকে বলেন, গতকাল রাতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরাও তদন্তে যোগ দিয়েছেন।
 
এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। তবে ঘটনাটির জন্য তারকাসহ সাধারণ মানুষও নিন্দা জানিয়েছেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৪,/বিকাল ৪:০০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit