বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

তৃতীয় বিয়ের পর অনুপম বললেন, ‘নতুন করে’

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : তৃতীয়বারের জন্য বিয়ে করলেন অনুপম রায়। পাত্রী গায়িকা প্রস্মিতা পাল। তারও এটা দ্বিতীয় বিয়ে।  ১ মার্চ হয়েছে তাদের বিয়ে। কথামতোই ২ মার্চ অনুষ্ঠিত হলো তাদের বিবাহোত্তর সংবর্ধনা। 

জানা যায়, ১ মার্চ দুই পরিবারের সবার উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছেন তারা। এলাহি আয়োজন নয়, বরং সাদামাটাভাবেই সেটা করেছেন গায়ক-গায়িকা। 

শনিবার সন্ধ্যায় কলকাতার এক ক্লাবে অনুপম-প্রস্মিতার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন ছিল। ওই অনুষ্ঠানে দুজনে আংটি বদলও করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সে সময়ের ছবি পোস্ট করেছেন অনুপম। ইনস্টাগ্রামের সেই ছবির ক্যাপশন দিয়েছেন— ‘নতুন করে’।

প্রস্মিতা ও অনুপমের প্রেমের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরাও এর আগে অনেক মন্তব্য করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে তারা কেউই এ বিষয়ে গণমাধ্যমকে কিছু বলতেন না। তবে ফেব্রুয়ারির শেষ দিকে গায়ক তাদের এই সম্পর্কের কিছুটা আভাস দিলেও তা যে এত দ্রুত বিয়ে পর্যন্ত গড়াবে, এটি কম মানুষই ভেবেছিল। 

প্রস্মিতা ও অনুপম একসঙ্গে ২০১৪ সালে ‘হাইওয়ে’ সিনেমায় ‘তোমায় নিয়ে গল্প হোক’ শিরোনামের জনপ্রিয় গানটি গেয়েছিলেন। তখন থেকেই তাদের আলাপ।

উল্লেখ্য, ২০২১ সালে দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে অনুপমের বিবাহবিচ্ছেদ হয়। অপরদিকে গত বছরের ২৭ নভেম্বর অভিনেতা পরমব্রতকে বিয়ে করেন পিয়া। বাংলা গান ও টালিউডের প্লে-ব্যাকে জনপ্রিয় একটি নাম অনুপম রায়। তার জীবনের নতুন অধ্যায়ে এখন শুভ কামনার জোয়ার বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৪/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit