শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

মাশা আমিনিকে নিয়ে গান গাওয়ায় ইরানে পপ তারকার ৩ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (১ মার্চ) ইরানের সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন হাজিপোর তার ইনস্টাগ্রামে লেখেন, তাকে তিন বছরের জেল দেয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন দাঙ্গা সৃষ্টিতে গানের মাধ্যমে উসকানি দিয়েছেন তিনি। এর আগে সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে তাকে ৮ মাসের কারাদণ্ড দেয়া হয়েছিল।

তবে কবে, কোথায় এই রায় দেয়া হয়েছে তা স্পষ্ট নয় এবং এ নিয়ে কোথাও কোনো রিপোর্ট হয়নি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেও এ বিষয়ে কোনো প্রতিবেদন করা হয়নি। ২০২৩ সালের মার্চ মাসে পারস্যের নববর্ষ ‘নওরোজ’ উদযাপন উপলেক্ষে হোয়াইট হাউজে বারায়ে গানটি শোনানো হয়েছিল। এর আগে সামাজিক পরিবর্তনে বারায়ে গানটি প্রভাব রাখায় হাজিপোরকে বিশেষ গ্রামি অ্যাওয়ার্ড দেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন।
 
২২ বছরের মাশা আমিনিকে ইরানের বাধ্যতামূলক পোশাক হিজাব না পড়ার জন্য গ্রেফতার করা হয়েছিল। পুলিশ হেফাজতেই তার মৃত্যু হয়। আমিনির মৃত্যুকে কেন্দ্র করে মাসব্যাপী বিক্ষোভ চলে ইরানে। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েকশ মানুষ নিহত হন। আটক হন কয়েক হাজার।
 
সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit