শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে পাবনায় মতবিনিময়

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : পাবনায় পবিত্র রমজান উপলক্ষে খেজুর কলাসহ সব প্রকার ফলের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রি না করা ও ফলে বিষাক্ত কেমিকেল/রাসায়নিক দ্রব্য না মিশানোর জন্য সব প্রকার ফল ব্যবসায়ীদের সঙ্গে চেম্বারে অব কমার্সের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ মার্চ) দুপুরে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বারের সভাকক্ষে মতবিনিময় সভা হয়। এ সময় সাংবাদিক, গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন প্রতিনিধি ও চেম্বারে অব কমার্সের নেতারা উপস্থিত ছিলেন।  

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, জেলার ক্যাবের সাধারণ সম্পাদক এসএম মাহবুব আলম, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক, শফিকুল ইসলাম খান, মাসুদুর রহমান মিন্টু, সাজ্জাদ হোসেন বাচ্চুসহ ব্যবসায়ী, সাংবাদিক গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও চেম্বারে অব কমার্সের নেতারা।

মতবিনিময় সভায় ব্যবসায়িদের জানানো হয়, ভেজাল খাদ্য পণ্য বিক্রি ও ক্রেতাদের সঙ্গে প্রতারণামূলক কোনো কার্যক্রম করলে বা অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সবাইকে সতর্ক হওয়া আহ্বান জানো হয়। দ্রব্যমূল্যের দাম সহশীল পর্যায়ে রাখতে নিয়মিত প্রশাসনের সঙ্গে চেম্বার ভোক্তা অধিকার ও ক্যাব পাবনা প্রতিনিধি দল নিয়মিত বাজার মনিটরিং করবেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৪,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit