সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় জাতীয় ভোটার দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৮৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।শনিবার (২মার্চ)সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে   উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের  হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায়  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা  উপজেলা পরিষদের  চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।
এসময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হাসান, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)কমল কৃষ্ণ ধর,উপজেলা সহকারী নির্বাচন অফিসার, মোহাম্মদ মাহাবুবুল আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান,জনপ্রতিনিধি,সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভাপতি,র বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই সঠিক তথ্যে দিয়ে আমরা  ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। 

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৪/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit