শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

যাত্রীর জন্য অপেক্ষা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার দুই যাত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৭০ Time View

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রীর জন্য অপেক্ষা করতে থাকা সিএনজি চালিত অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ওই দুই যাত্রূ অটো রিকশাতেই বসা ছিলেন। শনিবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলা সদরের উত্তর সুহিলপুর এলাকায় এই ঘটনা ঘটে।নিহতরা হলেন, জেলা শহরের মেড্ডার নোয়াপাড়া এলাকার নোয়াব আলির ছেলে আব্দুল হাই (৫০) ও সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের আবু মিয়ার ছেলে জুনায়েদ (২৭)। তাদের লাশ হাইওয়ে থানা ও জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা শহর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা চার জন যাত্রী নিয়ে কুমিলা-সিলেট মহাসড়ক হয়ে খাঁটিহাতার দিকে যাচ্ছিল। সিএনজিতে যাত্রী একজন কম থাকায় তা তুলতে পথিমধ্যে উত্তর সুহিলপুর সড়কের পাশে দাঁড়ায়। এসময় একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এী যাত্রী আব্দুল হাই মারা যান।। এই ঘটনা আহত তিনজনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে জুনায়েদ নামে আরও একজন মারা যায়।

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহতদের মধ্যে একজনের লাশ থানায় ও আরেকজনের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। নিহতদের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৪/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit