বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক ইরানকে কড়া বার্তা, হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব

কাজ পেতে অঙ্কিতাকে যে প্রস্তাব দিয়েছিলেন প্রযোজক

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : হিন্দি ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ অঙ্কিতা লোখান্ডে। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে পবিত্র রিশতায় অভিনয় করেছিলেন অঙ্কিতা। এই সিরিয়ালে কাজের সময় সুশান্তের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। যদিও পরে ব্রেকআপ হয়ে যায় তাদের। 

বর্তমানে ভিকি জৈনের অর্ধাঙ্গিনী অঙ্কিতা লোখান্ডে। বিগ বসের লেটেস্ট সিজনেও অংশ নিয়েছেন তারকা দম্পতি। এরপর আরও একবার লাইমলাইটে চলে আসেন ভিকি আর অঙ্কিতা। বিগ বসের ঘর থেকে ফিরে একাধিক সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানেই ১৯ বছর বয়সে কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। কী ভাবে কেরিয়ারের শুরুতে প্রযোজক তাকে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তার দিয়েছিলেন।

অঙ্কিতা সেই সাক্ষাৎকারে বলেন, ‘আমিও কাস্টিং কাউচের শিকার হয়েছি। আমি তো দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অডিশন দিয়েছিলাম। আমাকে ফোন করে বলেছিলেন চলে আসতে। ভীষণ খুশি হয়েছিলাম। দৌড়ে গিয়ে মাকে বলি যে আমাকে ছবি সাইন করার জন্য ডাকছে। কিন্তু, আমার মনে হয়েছিল এত সহজে কাজটা পেয়ে গেলাম! যখন আমি ছবি সাইন করার জন্য সেখানে গেলাম তখন শুধু আমাকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। আমাকে বলা হলো তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। সেই সময় আমার বয়স মাত্র ১৯ বছর। ওটাই তো হিরোইন হওয়ার বয়স। অনেক জায়গা থেকেই ফোন পেতাম’।

অঙ্কিতা আরও বলেন, ‘আমাকে অকপটে বলা হলো তোমাকে প্রযোজকের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে। ওটা শুনে আমি বললাম আমার মনে হয় আপনার প্রযোজক ট্যালেন্ট দেখেন না। শুধু মেয়েদের শরীরকেই পছন্দ করেন। আমি সেই সব মেয়েদের তালিকার অন্তর্ভুক্ত নই। এটা বলে ওখান থেকে বেরিয়ে আসি।’

 

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৪/সকাল ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit