বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
দেশের ৫ মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউট কাশ্মীরের ভূগর্ভস্থ আলুর সংরক্ষণাগারগুলো কি হারিয়ে যাচ্ছে? একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নম্বর কমবে কি না, জানাল শিক্ষা বোর্ড গুঞ্জন উড়িয়ে দিলেন আমির নেত্রকোনায় মডেল ইউপি গড়ার অঙ্গীকারে গণসংযোগ ও মতবিনিময় মানসুরা আলম(এমপি’র) উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মকর্তা কর্মচারিদের মানববন্ধন অনুষ্ঠিত সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ

কোন দুই তরুণ ক্রিকেটারকে মনে ধরেছে তামিমের?

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তাদের মধ্যে ব্যাট হাতে তাওহিদ হৃদয় ও বল হাতে শরিফুল ইসলাম আলাদাভাবে নজর কেড়েছেন। এই দুইজনকে মনে ধরেছে তামিম ইকবালেরও।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন অধিনায়কের কণ্ঠে ঝরেছে তাদের প্রশংসা। এই দুই তরুণকে নিয়ে তামিম বলেন, ‘শরিফুল খুবই ভালো বোলিং করেছে। হৃদয় তো দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। সে যখন রান করেছে, তখন দারুণ প্রভাববিস্তারী ছিল।’

আসরে ১৪ ম্যাচে প্রায় ৩৯ গড়ে ৪৬২ রান করেছেন তাওহিদ হৃদয়। যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১৫০ স্ট্রাইকরেটে। এক সেঞ্চুরির সঙ্গে দুটি ফিফটিও এসেছে তার ব্যাট থেকে। সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ দুইয়ে থেকে আসর শেষ করেছেন এই ব্যাটার।

শরিফুল আসরের সেরা উইকেট শিকারী হয়েছেন। অথচ তার দল ১২ ম্যাচে মাত্র একটিতে জিতেছে। দল ভালো করলে শরিফুলের নামের পাশে উইকেট সংখ্যাটা হয়তোবা আরেকটু বেশি থাকতে পারতো। বিপিএলের দশম আসরে মাত্র ১৫.৮৬ গড়ে শরিফুল পেয়েছেন ২২ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৮ এর কম।

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৪/সকাল ৯:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit