বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নতুন ৭ প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয় পেলেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া আরও সাতজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালনের শপথ নিয়েছেন। ফলে মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছাড়াও মন্ত্রিসভার সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নতুন করে শপথ নেয়া সাত প্রতিমন্ত্রী  কে কোন মন্ত্রণালয় পেলেন তা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।
নতুন মন্ত্রণালয় পাওয়া ৭ প্রতিমন্ত্রীরা হলেন-

পরিকল্পনা মন্ত্রণালয় – জনাব মোঃ আব্দুল ওয়াদুদ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ – জনাব মোঃ নজরুল ইসলাম চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়- বেগম রোকেয়া সুলতানা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় – বেগম শামসুন নাহার, শিক্ষা মন্ত্রণালয় – বেগম ওয়াসিকা আয়শা খান, এবং অর্থ মন্ত্রণালয়ে- বেগম নাহিদ ইজাহার খানকে দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে বিকেলে মন্ত্রিসভায় নতুন সাতজন প্রতিমন্ত্রীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জানানো হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি শুক্রবার সাতজনকে সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নির্বাচনে ২২৩টি আসনে বিজয়ী হয়েছে নৌকা। জোট শরিকরাও নৌকা প্রতীকে নির্বাচন করে দুটি আসন পেয়েছে। জাতীয় পার্টি পেয়েছে ১১ ও কল্যাণ পার্টি পেয়েছে একটি আসন। এছাড়া প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে জয়ী হয়েছেন।

গত ১১ জানুয়ারি বঙ্গভবনে শপথ নেন নতুন মন্ত্রিসভার ৩৭ সদস্য। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ৩৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী। আজ নতুন করে ৭ জন যুক্ত হওয়ায় মন্ত্রিসভার আকার দাড়াল ৪৪ জনে। এর মধ্যে পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১৮ জন।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৪,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit