বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

প্রথম শিরোপা জয়ের ১৫৫ রান দূরে তামিমের বরিশাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২২ আসরেও ফাইনালে উঠেছিল ফরচুন বরিশাল। সেখানে প্রতিপক্ষ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। সেখানে ১৫২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় ১ রান দূরে থেকে গিয়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। বছর দুই পর ফের ফাইনালে বাংলার ভেনিসের দলটি, এবার তামিম ইকবালের হাত ধরে। এখানেও বিপক্ষে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা। এবারেও আগে ব্যাটিং কুমিল্লার। সেখানে লক্ষ্যটা সেই আসর থেকে খানিকটা বেড়ে ১৫৫ রানের। 

সেই লক্ষ্য ছাপিয়ে নিজেদের প্রথম শিরোপা জয়ের লড়াইয়ে এবার ব্যাট হাতে নামবে তামিম-মুশফিকরা। এদিকে বরিশালকে আরও একবার থামিয়ে টানা তৃতীয় এবং মোটে পঞ্চম শিরোপা জয়ের সামনে কুমিল্লা।

মিরপুর হোম অব ক্রিকেটে এদিন টসের জয় বরিশালের। সেখানে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছে কুমিল্লা। এদিকে ব্যাট করতে নেমে ভাগ্যের কয়েনের দুই পিঠই দেখলেন সুনীল নারাইন। ইনিংসের তৃতীয় বলের নিজ দেশের ক্রিকেটার ওবেদ ম্যাককয়ের ক্যাচ মিসে সুযোগ পান এই বাঁহাতি ব্যাটার। পরে এক বল বাদেই সেই ম্যাককয়ের দারুণ এক ক্যাচেই সাজঘরে রাস্তা মাপেন নারাইন। 

সেই চাপ অনেকটাই সামলে নিয়েছিলেন আগের ম্যাচের দলের হয়ে রেকর্ড ১৪৩ রানের জুটি গড়া লিটন-হৃদয়। খেলছিলেনও দারুণ ছন্দে। তবে জেমস ফুলারের পরপর দুই ওভারে একদম কার্বন কপির আউটে সাজঘরে ফেরেন দুজনই। চতুর্থ ওভারে অফ স্ট্যাম্পের বাইরে এক বলে হৃদয়ের (১৬) নেওয়া শট ডিপ থার্ডম্যান অঞ্চলে দারুণভাবে লুফে নেন মাহমুদউল্লাহ। পরে পাওয়ার প্লের শেষ ওভারে ঠিক একইভাবে আউট হন লিটনও (১৬)। 

পিচে সেট হয়ে উইকেট হারানো পরেও থাকে চলমান। তবে আশার আলো দেখাচ্ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। তবে দলীয় ১১৫ রানের মাথায় ফেরেন মোহাম্মদ সাইফউদ্দিনের বলে বোল্ড হয়ে। তার ব্যাট থেকেই আসে দলীয় সর্বোচ্চ ৩৮ রান। শেষ দিকে এসে ১৪ বলে ২৭ রানের এক ক্যামিও খেলেন রাসেল। এতে দেড়শ পেরোনো সংগ্রহ পায় লিটন দাসের দল। বরিশালের হয়ে সর্বোচ্চ দুটি উইকেত নেন জেমস ফুলার। 

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit