সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু

রেস্টুরেন্টের আগুনে জবি শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ :  রাজধানীর বেইলি রোডের রেস্টুরেন্টে অগ্নিকান্ডের ঘটনায় মো. নুরুল ইসলাম নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএর সান্ধ্যকালীন কোর্সের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৩তম ব্যাচে অধ্যয়নরত ছিলেন। 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। 
মৃত্যুকালে তার পকেটে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি কার্ড পাওয়া যায়। ঘটনা দ্রুত গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সহপাঠীরা হাসপাতালে দিকে ছুটে আসেন।

নিহত নুরুল ইসলামের পৈতৃক বাড়ি রাজধানী ঢাকা বাবুবাজার এলাকায়। তার পিতার নাম মো. মুসলিম এবং মাতা রেশমা বেগম। এর আগে তিনি সিদ্ধেশ্বরী কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।

মৃত্যুর বিষয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিশ্চিত করে প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন, নুরুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থী। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় তার পরিবারের পাশে রয়েছে। প্রয়োজনে নুরুল হোসেনের পরিবারকে আর্থিক সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, ট্রেজারার অধ্যাপক ড. মো: হুমায়ুন কবীর চৌধুরী এবং প্রক্টর অধ্যাপক ড. মো। জাহাঙ্গীর হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।

কিউএনবি/অনিমা/০১ মার্চ ২০২৪,/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit