সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

গ্রিনের ম্যাচে কিউইদের ধস, অজিদের জয়ের মঞ্চ প্রস্তুত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে স্বস্তি নিয়েই রাতে ঘুমাতে গিয়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড। ২৬৭ রানেই যে অস্ট্রেলিয়ার ৯ উইকেট ফেলে দিয়েছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয় দিনে উইকেটে নেমে বিপত্তিটা বাধান আগের দিন সেঞ্চুরি হাঁকানো ক্যামেরুন গ্রিন। জশ হ্যাজেলউডকে নিয়ে দশম উইকেটে স্কোরবোর্ডে যোগ করেন আরও ১১৬ রান।

২২ রানে হ্যাজেলউড সাজঘরে ফিরলেও ফেরানো যায়নি গ্রিনকে। অপরাজিত থাকেন ১৭৪ রানে। আর তাতেই স্কোরবোর্ডে ৩৮৩ রান জমা হয় অজিদের। যার জবাবে অজিদের বোলিং তোপে মাত্র ১৭৯ রানেই গুঁটিয়ে যায় কিউইরা। তাতে ২০৪ রানের বড় লিড পেয়ে যায় সফরকারীরা। বসে ওয়েলিংটন টেস্টের ড্রাইভিং সিটে। সেই লিডটাকে এখন ২১৭ তে নিয়ে গেছে অজিরা। তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন ১৩ রানে, যখন তাদের হাতে উইকেট থাকবে আরও ৮টি।

যদিও শেষ বিকেলে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি অজিরা। ১৩ রানেই খুয়াতে হয়েছে ২ উইকেট। তাতে একটা আশা এখনও উঁকি দিচ্ছে কিউইদের। তবে সেটা বাস্তবায়নে দীর্ঘ পথই পারি দিতে হবে কিউইদের। তৃতীয় দিনে অজিদের অল্পতে গুঁড়িয়ে দিয়ে ব্যাট হাতে প্রমাণ রাখতে হবে কিউইদের।

গ্রিনের এমন দিনে বল হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন নাথান লিয়ন। কিউইদের পেস স্বর্গে স্পিনের নীল বিষে ঘায়েল করেছেন কিউই ব্যাটারদের। একাই নিয়েছেন ৪ উইকেট। বাকিদের থেকে সঙ্গটাও পেয়েছেন ঠিকঠাক। তবে শুরুতে উইকেট তোলার গুরু দায়িত্বটা কাঁধে নিয়েছিলেন অজি পেসাররাই। তাদের গতির সামনে থিতু হতে পারেনি কোনো ব্যাটার। শেষ দিকে কেবল মাথা তুলে দাঁড়িয়ে দলকে টেনেছেন গ্লেন ফিলিপস। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ৭১ রান করেন তিনি। তবে বাকিরা তেমন সহযোগিতা করতে না পারলে কিউইদের থামতে হয় ১৭৯ রানে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৮৩; (গ্রিন ১৭৪*, মার্শ ৪০;হেনরি ৫/৭০)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৭৯; (ফিলিপস ৭১, হেনরি ৪২; লিয়ন ৪/৪৩)
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ১৩/২; (খাজা ৫*, লিয়ন ৬*; সাউদি ২/৫)

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৪,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit