বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

আখাউড়ায় মন্দিরে চুরিতে বাধা দেওয়ার হামলায় আহত ৪, মামলা নিতে পুলিশের গড়িমসি

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরিতে বাধা দেওয়ায় বুধবার রাতে চারজনকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক তিনজনকে আটক করে। তবে বৃহস্পতিবার বিকেল নাগাদ এ বিষয়ে থানায় কেনো মামলা হয়নি।

মন্দির কমিটির নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, পুলিশ মামলা নিতে গড়িমসি করছে। ঘটনার সঙ্গে মন্দিরের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে অভিযোগ দিতে চাইলে এতে বাধ সেধেছে পুলিশ। ছয় দিন ধরে হরিনাম সংকীর্তন চলতে থাকা ওই মন্দিরে পুলিশি পাহারা না থাকারও অভিযোগ আনেন নেতৃবৃন্দ। উপজেলা পুজা উদযাপন পরিষদ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা দ্রুত মামলা নথিভুক্ত করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকার রাধানগরের শ্রী শ্রী রাধামাধব আখড়ায় হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। বুধবার রাত ১২টার দিকে তিন যুবক আখড়ায় হওয়া সাজসজ্জার বৈদ্যুতিক বাতি নিয়ে যেতে থাকে। বিষয়টি নজরে এলে আখড়ায় থাকা কয়েকজন ভক্ত বাধা দেন। এক পর্যায়ে চুরি করতে থাকা ওই যুবকরা দৌঁড়ে পালাতে থাকে। আখড়ার ভক্তরাও তাদের পিছু নেয়।

এরই মধ্যে ওই যুবকরা ফোন করে লোকজন জড়ো করে। আখড়ার ভক্তরা শান্তিনগর পৌঁছামাত্র তাদের উপর হামলা হয়। হামলায় আপন চৌহান (২৫), বিশাল ঘোষ (২৫), শ্রেষ্ঠ ঘোষ (২২), দুর্জয় শীল (১৪) আহত হন। তাৎক্ষণিকভাবে তারা আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। রাতেই পুলিশ রাধানগরের শান্ত নামে এক যুবকসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।

রাধামাধব আখড়া কমিটির নির্বাহী সভাপতি চন্দন কুমার ঘোষ, সাধূারন সম্পাদক অলক কুমার চক্রবর্তী পুলিশের বিরুদ্ধে একই রকম অভিযোগ আনেন। তারা বলেন, ‘আখড়ার উৎসবের ইতিহাসে পুলিশ ছিলো না এমন ঘটনা নেই। বুধবার রাতে পুলিশকে ঘটনা জানানোর পর তারা দ্রুতই জড়িতদের আটক করে। তবে বৃহস্পতিবার সকালে এ বিষয়ে লিখিত অভিযোগ জানাতে গেলে ওসি যেসব কথা বলেছেন সেটা দুঃখজনক।

ওনার কথা ছিলো একটাই মামলায় মন্দিরের বিষয় উল্লেখ করা যাবে না। এতে আমরা আপত্তি করে অভিযোগ না দিয়েই চলে আসি।’তবে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরে আলম বলেন, ‘আমি মামলা নিতে না করিনি। আমি বলেছি আহতদের কারো অভিভাবক অভিযোগ দিলে ন্যায় বিচার পাবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৯.০২.২০২৪/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit