বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

ঢাবিতে ‘সমকালে বাংলাদেশে ভাষা-চর্চা’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫১ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ‘সমকালে বাংলাদেশে ভাষা-চর্চা’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার আজ ২৯ ফেব্রুয়ারি (২০২৪) বৃহস্পতিবার আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে এই সেমিনার উদ্বোধন করেন।

ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির এবং সেমিনারের আহবায়ক অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান বক্তব্য রাখেন। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ভাষার উপর বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রভাব তুলে ধরে বলেন, “মানুষ জীবন ও জীবিকার তাগিদে অন্যভাষা রপ্ত করে এবং ধীরে ধীরে নিজের ভাষার উপর দখল হারিয়ে ফেলে। নিজের 

মাতৃভাষা প্রসারিত করতে হলে শুদ্ধ ভাষা চর্চার সাথে সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নের উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, “ঝুঁকিপূর্ণ ভাষাগুলোকে সংরক্ষণের জন্য সেগুলোর ডিজিটালাইজেশন, ভাষানীতি প্রণয়ন এবং আন্তর্জাতিক ব্যাপ্তি আরও বৃদ্ধি করতে হবে”। মাতৃভাষা চর্চা ও প্রসারে সমন্বিতভাবে কাজ করার জন্য শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্টদের প্রতি উপাচার্য আহবান জানান।

উল্লেখ্য, দিনব্যাপী এই সেমিনারে ৩টি অধিবেশনে দেশ-বিদেশের স্বনামধন্য ভাষাবিজ্ঞানীগণ প্রবন্ধ উপস্থাপন করেন। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

কিউএনবি/আয়শা/২৯.০২.২০২৪/বিকাল ৫:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit