বৃহস্পতিবার দুপুরে আমানের রাজধানীর মহাখালী ডিওএইচএস’র বাসায় যান তিনি। তাঁর সহধর্মিণী সাবেরা আমানকে সমবেদনা জ্ঞাপন করেন মঈন খান। সেখানে তাঁর পরিবারের খোঁজ-খবর নেন ।
মঈন খান আশাবাদ প্রকাশ করেন, যে আইনি প্রক্রিয়ায় পূর্ব দৃষ্টান্ত অনুসরণের রীতিনীতি অনুসরণে আমানকে যেন অবিলম্বে জামিন প্রদান করা হয়।এর আগেও স্থায়ী কমিটির এই সদস্য কারাবন্দি বিএনপি নেতাদের বাসায় গিয়ে পরিবারের খোঁজ নিয়েছেন।