শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মারা গেছেন হলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৫ Time View

বিনোদন ডেস্ক : না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আমেরিকান অভিনেতা, লেখক ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান রিচার্ড লুইস। গত ২৭ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের নিজ বাড়িতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। খবর ওয়াশিংটন পোস্টের।

৮০’র দশকে ‘ডার্ক জোক’ ও স্ব-অপমানজনক কৌতুকের মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। এছাড়াও আমেরিকান টেলিভিশন চ্যানেল এইচবিও’র ‘কার্ব ইয়োর ইনথেসিয়াম’- প্রোগ্রামে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছিলেন রিচার্ড লুইস।

চলতি বছরের এপ্রিলে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন রিচার্ড লুইস। প্রায় দুই বছর আগে পারকিনসন্স রোগে আক্রান্ত হওয়ার পর তার পিঠ ও কাঁধে পরপর চারটি অস্ত্রোপচার করা হয়। এরপরই স্ট্যান্ড-আপ কমেডি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি।

আমেরিকান টকশো ‘দ্য টুনাইট শো’র মাধ্যমে পর্দায় আবির্ভাব ঘটে জনপ্রিয় এ অভিনেতার। ‘দ্য রং গাইস’, ‘ওয়ানস আপন অ্যা ক্রাইম’, ‘রবিন হুড: ম্যান ইন টাইটস্‌’, ‘দ্যা ইভালেটর’ ইত্যাদি তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও ‘দ্যা গ্রেট বাস্টার: অ্যা সেলিব্রেশন’ শীর্ষক ডকুমেন্টারি ছাড়াও অসংখ্য টিভি শো’তে নিজের প্রতিভার ছাপ রেখেছেন রিচার্ড লুইস।

কিউএনবি/অনিমা/২৯ ফেব্রুয়ারী  ২০২৪/সকাল ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit