মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

তারাবি-সেহরির সময় লোডশেডিং থাকবে না: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : রমজানে তারাবির নামাজ ও সেহরির সময় বিদ্যুতের সংকট হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, এটা ঠিক যে যেহেতু আমাদের জ্বালানি তেল ও এলএনজির সংকট আছে, সেহেতু সময় সময়ে… তাছাড়া জানেন যে যান্ত্রিক ব্যাপার… ইত্যাদি কোনও কোনও কারণে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পায় বা ব্যাহত হয়। সেজন্য আমরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, হ্যাঁ, তারাবির নামাজ ও সেহরির সময় বিদ্যুতের সমস্যা হবে না। বরং বিদ্যুৎ সাশ্রয়ের সময় যদি প্রয়োজন হয়, দিনের কোনও এক সময়, যখন চাহিদা কম থাকে তখন দুই-তিন ঘণ্টা লোডশেডিং করা যায়। 

এতে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে, আর বিদ্যুতে সংকট কিন্তু হবে না। বিশেষ করে তারাবি ও সেহরির সময়ে সংকট হবে না। আমাদের প্রচেষ্টা সেইভাবে থাকবে। একসময় দেশে ১০/১২ ঘণ্টা লোডশেডিং থাকলেও এখন সেই অবস্থা নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তবে আমার মনে হয় মাঝে মাঝে এটি (লোডশেডিং) থাকা ভালো। না হলে মানুষ অতীতকে ভুলে যাবে। অন্তত উপলব্ধি করবে, কোথায় ছিলাম আর কোথায় আছি।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০২.২০২৪/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit