বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

‘১২০ টাকা কেজি খেজুরে ২১০ টাকা শুল্ক’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) বোর্ডরুমে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা তোলা হয়। রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর উৎপাদন, আমদানি, মজুত, সরবরাহ ও সামগ্রিক দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যালোচনার আয়োজন করে এফবিসিসিআই।

সিরাজুল ইসলাম বলেন, ‘এক কেজি খেজুরে খরচ পড়ে ১১০ টাকা আর শুল্ক দিতে হয় ১৪০ টাকা। ফলে বাজারে বিক্রি করতে হয় ২৫০ টাকা কেজি দরে। একইভাবে ১২০ টাকা কেজির খেজুরে ২১০ টাকা শুল্ক দিতে হয়। আর বাজারে বিক্রি করতে হয় ৩৩০ টাকায়। ২০২৩-২৪ অর্থবছরে এই শুল্ক যুক্ত করা হয়েছে। অথচ গত বছর এক কেজি খেজুরে মাত্র ১০ টাকা শুল্ক দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘৯০০-১০০০ ডলারে খেজুর আমদানি করলাম। কিন্তু চট্টগ্রামের কাস্টম কমিশনার সাধারণ কনটেইনার খেজুরের জন্য ২৫০০ ডলার এবং হিমায়িত কনেটেইনারে খেজুরের জন্য ৪০০০ ডলার শুল্ক নির্ধারণ করেছে। এতে খেজুরের দাম দুই থেকে তিনগুণ বেড়ে গেছে। আমরা এনবিআরে কথা বলেছি, তারা কোনো যুক্তি দেখাতে পারল না কেন শুল্ক এত বাড়ানো হলো।’

 এই ব্যবসায়ীর দাবি, ‘এক কার্টন খেজুর আমাকে বিক্রি করতে হবে সাড়ে ৪০০০ টাকায়। যেখানে কেজি পড়বে ৪৫০ টাকা। যদি আমরা সবাই সহযোগিতা না করি, তাহলে বাজারে খেজুরের দাম নিয়ন্ত্রণ করতে পারব না। ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে দাম রাখতে পারব না।’ এদিকে রমজান মাসে ব্যবসায়ীদের ‘ন্যায্য লাভ’ করতে বলেছেন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।

তিনি বলেন, ‘রমজান মাস ইবাদতের মাস। আপনারা সারা বছর ব্যবসা করেন, রমজান মাসেও ব্যবসা করবেন। পৃথিবীর অন্য দেশগুলোতে ফেস্টিভ্যালে ছাড় দেয়া হয়। আমাদের দেশেও তেমনটা হতে হবে।’রমজানে পুলিশ দিয়ে বাজার মনিটরিং করাতে চান না বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, ‘পণ্যের দাম ঠিক না রাখলে সরকারিভাবে হয়রানির শিকার হতে হবে। এটা আমরা চাই না। অসৎ ব্যবসায়ীর পক্ষে কোনো কথা হবে না।’

 

 

কিউএনবি/আয়শা/২৮.০২.২০২৪/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit