বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

নওগাঁয় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ছিল বিপুল পরিমান গাঁজা, গ্রেফতার ১

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী থেকে ৭২ কেজি গাঁজাসহ মনির হোসেন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। মনির হোসেনকে গ্রেফতারের সময় নগদ টাকা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নওগাঁ সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে এই কথা জানান র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক শেখ সাদিক। এর আগে গতকাল রাতে উপজেলার চারমাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মনির হোসেন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কুচরাই গ্রামের মুসলিমের ছেলে। মনির হোসেনকে গ্রেফতারের সময় প্রাইভেট কার চালক আলমগীর হোসেন (৪৪) পালিয়ে যায়। সংবাদ সম্মেলনে শেখ সাদিক জানান- গ্রেফতার মনির হোসেন ও পলাতক আসামী আলমগীর চিহ্নিত পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলের মাদক সরবরাহ করে আসছিলেন।
গতকাল তারা কুমিল্লা থেকে গাঁজা নিয়ে নওগাঁর উদ্দ্যেশে অভিনব কায়দায় রওয়ানা হয় এমন সংবাদের ভিত্তিতে বদলগাছী উপজেলার চারমাথায় গোয়েন্দা নজরদারি বাড়িয়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করা হয়। সময় প্রাইভেট কারে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭২ কেজি গাঁজাসহ মাদক সম্রাট নামে পরিচিত মনিরকে প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়। এসময় চালক আলমগীর কৌশলে পালিয়ে যায়।
তিনি আরও বলেন- মনির গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাইভেট কারে করে গাঁজা সরবরাহ করে থাকেন। গ্রেফতার মনির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বদলগাছী থানায় হস্তান্তর করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০২.২০২৪/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit