শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

অধ্যাপক ডা. ফজলুল হক আর নেই

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ Time View

স্বাস্থ্য ডেস্ক : ঢাকা ডেন্টাল কলেজের (ডি-১০) অধ্যাপক ডা. মো. ফজলুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় সোমবার ইংল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক ফজলুল হক ৩৪ বছর আগে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমান।

এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন তিনি। সেখানে ওরাল সার্জারিতে এমএস সম্পন্ন করার পর পিএইচডি করেন অধ্যাপক ডা. ফজলুল হক।

ডা. ফজলুল মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit