বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

আইসক্রিম খেতে খেতে যুদ্ধবিরতির বার্তা দিলেন বাইডেন!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, টিভি উপস্থাপক শেঠ মায়ার্সের ‘লেট নাইট শো’তে দেয়া সাক্ষাৎকার শেষে পিকক নেটওয়ার্কের সদর দফতরের কাছে একটি আইসক্রিম পার্লারে থামেন বাইডেন। সেখানে একজন সাংবাদিক তার কাছে জানতে চান, যুদ্ধবিরতি (গাজায়) কবে শুরু হবে। এসময় আইসক্রিম হাতে নিয়েই বাইডেন বলেন, গাজা উপত্যকায় যুদ্ধবিরতির ‘কাছাকাছি’ রয়েছে ইসরাইল এবং হামাস। ‘সপ্তাহের শেষ দিকে’ এটি বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন যে, আমরা কাছাকাছি (যুদ্ধবিরতির) আছি। এটি এখনও বাস্তবায়িত হয়নি। তবে আমরা আশা করছি, আগামী সোমবারের মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে।এদিকে, যুদ্ধবিরতি ইস্যুতে এরই মধ্যে কয়েক দফায় বৈঠক করেছেন মিসর, কাতার, ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং হামাসের প্রতিনিধিরা। 
 
প্যারিস ও দোহায় বৈঠকের পর এবার কথা রয়েছে কায়রোতে আলোচনায় বসার। তবে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় অব্যাহত রয়েছে ইসরাইলি আগ্রাসন। সোমবারও রাফায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরাইলি সেনারা। উল্লেখ্য, গেল বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ হামলার পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সেদিন থেকেই হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা। চার মাসেরও বেশি সময় ধরে চলমান এ হামলায় এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
 
সূত্র: ফক্স নিউজ, রয়টার্স 

 

 

কিউএনবি /আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit