শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ক্রীড়ামন্ত্রীকে আর্জেন্টাইন তারকার জার্সি উপহার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনকে নিজের সই করা জার্সি উপহার হিসেবে পাঠিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার আনহেল ডি মারিয়া। মঙ্গলবার নিজের অফিশিয়াল ফেসবুকে সেই সই করা জার্সির ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। 

গত জুলাইয়ে বাংলাদেশে ডি মারিয়ার সতীর্থ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে আসেন শতদ্রু। গত অক্টোবরে ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহোকে বাংলাদেশে আনেন শতদ্রু। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ডি মারিয়ার জার্সি পাঠানোর প্রসঙ্গে শতদ্রু বলেন, ‘ডি মারিয়াকে মে মাসে ঢাকায় ও ভারতে আনার পরিকল্পনা করছি। আমি গিয়েছিলাম আর্জেন্টিনায়।’ 

পাপন ছাড়াও শেখ তন্ময়ের জন্যও ডি মারিয়া জার্সি পাঠিয়েছেন জানিয়ে শতদ্রু বলেন, ‘শেখ তন্ময়ের জন্য এনেছি। প্রধানমন্ত্রীকে উনি নিজে এসে হাতে সই করে দেবেন। বাংলাদেশ অধিনায়ক জামালের (ভূঁইয়া) জন্যও দিয়েছেন।’ 

 

কিউএনবি /আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit