মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াচ্ছে: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আর্থিক সমস্যা মোকাবিলা করে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াচ্ছে। তার মতে, অর্থনীতিতে সমস্যা আছে, চাইলে রাতারাতি কোনো কিছুর পরিবর্তন সম্ভব নয়। তবে তা উত্তরণের চেষ্টা চলছে।

ডলারের রেট কমিয়ে আনার ব্যাপারে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, বড় অর্থনীতির দেশ বাংলাদেশ। আর্থিক সমস্যা আছে, সেগুলো মোকাবিলা করেই এগিয়ে যেতে কাজ করছে সরকার। আগে যেসব সমস্যা ছিল, সেগুলোর মধ্যে বেশ কিছু সমস্যার সমাধান হয়েছে।

এ সময় আইটিএফসি সিইও হানি সালেম সনবল বলেন, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অবকাঠামো খাতে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়ানো হবে। নতুন নতুন খাতে সহযোগিতা কিভাবে বাড়ানো যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে। 

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আরও সহযোগিতা করতে চায় আইটিএফসি। দুই পক্ষ নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে চায়। আইটিএফসি সাহয্যের পরিমাণ আরও বাড়াতে চায়। এক্ষেত্রে বেসরকারি খাতকে যুক্ত করা হবে।

 

কিউএনবি /আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit