বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেফতার মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশুলিয়ায় জশনে জুলুস ও ওয়াজ মাহফিল দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ফিফার সঙ্গে সংঘাত কমানোর বার্তা দিল উয়েফা

যুবকের পেটে মিলল ৩৯ কয়েন, ৩৭ চুম্বক!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অস্ত্রোপচার করে যুবকের পেটে মিলল ৩৯টি কয়েন ও ৩৭টি চুম্বক। ঘটনাটি ভারতের দিল্লির।

জানা গেছে, পেটে অসহ্য ব্যথা এবং বমির উপসর্গ থাকায় দিল্লির শ্রীগঙ্গা রাম হাসপাতালে ভর্তি করানো হয় এক যুবককে। তার পরিবার জানায়, গত ২০ দিন ধরে খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল যুবকের। সঙ্গে বমিও হচ্ছিল। 

হাসপাতালের আউটডোরে চিকিৎসকরা প্রথমে পরীক্ষা করেন। তার পরিবারের সদস্যরা চিকিৎসককে জানান, গত কয়েক সপ্তাহ ধরে কয়েন এবং চুম্বক খাচ্ছিলেন যুবক। আর তাতেই সন্দেহ হয় চিকিৎসকের। সঙ্গে সঙ্গে তিনি সিটি স্ক্যান করেন। তাতে দেখা যায়, যুবকের অন্ত্রে গিয়ে আটকে রয়েছে বেশ কিছু কয়েন এবং চুম্বক। সঙ্গে সঙ্গে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। 

চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার করে ১, ২ এবং পাঁচ রুপির ৩৯টি কয়েন উদ্ধার হয়েছে। 

শুধু তাই-ই নয়, গোল, চ্যাপ্টা, ত্রিকোণা, এ রকম নানা আকৃতির প্রায় ৩৭টি চুম্বক উদ্ধার হয়, যা দেখে চিকিৎসকেরা রীতিমতো স্তম্ভিত হয়ে যান।

অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা ওই যুবককে জিজ্ঞাসা করেন, কেন তিনি এই কয়েন এবং চুম্বক খেয়েছিলেন? এই কারণে তার জীবন বিপন্নও হতে পারত! 

চিকিৎসকদের প্রশ্নে জবাবে ২৬ বছর বয়সী ওই যুবক জানান, তিনি শুনেছেন সুঠাম দেহের গঠনে জিঙ্কের একটা বড় ভূমিকা রয়েছে। কয়েন এবং চুম্বকে যেহেতু বেশি পরিমাণে জিঙ্ক রয়েছে, তাই চটজলদি সুঠাম দেহ তৈরি করতেই তিনি সেগুলো খেয়েছেন। কিন্তু তার এই ‘আজব’ পরিকল্পনা যে প্রাণঘাতী হতে পারে, সে কথা তিনি একবারের জন্যও ভাবেননি। সূত্র: টাইমস অব ইন্ডিয়াএনডিটিভি, ইন্ডিয়া টাইমস

কিউএনবি /অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit