বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
লেখক-শিল্পী ও সংস্কৃতি কর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর  শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে চরম মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি এশিয়ান গেমসের ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২শিশুর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত দুর্গাপুরের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক দুর্গাপুরে বিজিবি‘র অভিযানে মাদকসহ ইজিবাইক আটক

অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি-ইসরায়েল বৈঠক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজার এমন কঠিন পরিস্থিতির মধ্যেও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে সৌদি আরব। আর সেই লক্ষ্যে সোমবার ইসায়েলের অর্থ ও শিল্পমন্ত্রী নির বারকাতের সাথে বৈঠক করেছেন সৌদি আরবের বাণিজ্য মন্ত্রী আব্দুল্লাহ বিন আল কাসাবি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে তারা এই বৈঠক করেন। ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরো জোরালো করতে চায় রিয়াদ। 

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এছাড়াও ইসরায়েলি একটি গণমাধ্যমও দুই দেশের মন্ত্রীদের এই বৈঠকের খবর দিয়েছে। ওই সম্প্রচার মাধ্যমটি জানিয়েছে, সৌদির মন্ত্রীর সাথে ইসরায়েলের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।

ইসরাইলি মন্ত্রী বারকাত বলেছেন, ‌‘আমরা সেসব দেশ শান্তি চায় তাদের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।’ তিনি আরো জানিয়েছেন, সৌদি-ইসরায়েল মিলে ইতিহাস গড়তে পারে। চলতি মাসের শুরুর দিকে সৌদি জানিয়েছিল, ১৯৬৭ সালের সীমান্ত মেনে যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় তবেই কেবল ইসরায়েলের সাথে কূটিনিতক সম্পর্ক স্থাপন করা হবে। 

 

কিউএনবি /আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit