বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা উলিপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যাবসায়ীকে কুপিয়ে জখম উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার-নগদ টাকা চুরির অভিযোগ, গ্রেফতার ২ আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে  স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না: সিইসি

যে কারণে ছোট ছেলেকে নিয়ে অপরাধবোধে ভোগেন কারিনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের তারকা মায়েদের মধ্যে প্রথম সারিতেই রয়েছে কারিনা কাপুরের নাম। সম্প্রতি সাইফ-কারিনার ছোট ছেলে জাহাঙ্গীরের জন্মদিন পালন করা হয়। তিন বছর পূর্ণ করল সে। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজনে খামতি রাখেননি কারিনা। গোটা কাপুর পরিবার এবং শ্বশুরবাড়ির পরিবারের সকলকে নিয়ে বড়সড় পার্টি দিয়েছিলেন অভিনেত্রী। তিন বছরের জন্মদিন উপলক্ষে চুলে নতুন ছাঁট, নতুন জামা পরে সারাদিন হইহই করতে দেখা যায় ছোট্ট জেহকে। নানা রণধীর কাপুরের বাড়িতে জন্মদিনের আয়োজন করা হয়। সব কিছু ভালভাবে মিটলেও ছোট ছেলেকে নিয়ে মাঝে মধ্যেই অপরাধবোধে ভোগেন কারিনা।

বাবা-মা দু’জনই তারকা। তারা সব সময় কাছাকাছি থাকতে পারেন না। তাদের সঙ্গ ছাড়াই বড় হতে হবে, এসব বুঝে গেছে বড় ছেলে তৈমুর। সে তার বয়সের তুলনায় অনেকটা এগিয়ে, জানেন মা কারিনা কাপুর।

তিনি জানান, ছোট ছেলে জাহাঙ্গীরও এখন ভাইয়ের সঙ্গে থেকে থেকে অনেক কিছুই দ্রুত শিখছে। তবু জেহকে সময় দিতে না পারলে মনখারাপ হয় কারিনার। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, জেহের জীবনের প্রথম কনসার্টে থাকতে পারিনি। সে জন্য অপরাধবোধে ভুগী।

করিনার কথায়, “জেহের যখন কনসার্ট ছিল, তখন একটা বিজ্ঞাপনের শুটিংয়ে আমি ব্যস্ত ছিলাম। সাইফ ব্যস্ত ছিল ওর পরবর্তী ছবির রিহার্সালে। তবু সেদিন সাইফই সামলান ছেলের কনসার্টের দিনটা।”

যদিও কারিনা জানান, এ বছর মিস করলেও পরের বছর ছেলের সঙ্গে ওর অনুষ্ঠান দেখতে যাবেন। কারণ এই অপরাধবোধ নিয়ে তিনি সারাজীবন থাকতে পারবেন না, এছাড়াও ছেলের জীবনের আনন্দের মুহূর্তগুলোর সাক্ষী থাকতে চান কারিনা।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit