বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
 শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে চরম মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি এশিয়ান গেমসের ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২শিশুর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত দুর্গাপুরের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক দুর্গাপুরে বিজিবি‘র অভিযানে মাদকসহ ইজিবাইক আটক বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেনের লাখ লাখ মানুষ মারা যাবে : জেলেনস্কি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন আইনপ্রণেতারা যদি ইউক্রেনকে ৬০ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধ অনুমোদন না করেন তাহলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ‘লাখ লাখ মানুষ নিহত হবে’।

রিপাবলিকান মার্কিন সিনেটর জেডি ভ্যানসের একটি বিবৃতি সম্পর্কে সিএনএন এর ক্যাটলান কলিন্স জিজ্ঞাসা জেলেনস্কিকে প্রশ্ন করেন। সিনেটর জেডি ভ্যানসে সম্প্রতি মন্তব্য করেছেন, ইউক্রেন অর্থ পেলেও যুদ্ধের ফলাফল পরিবর্তন হবে না।

প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, তিনি নিশ্চিত নন যে ভ্যানস ‘এখানে কী ঘটছে তা উপলব্ধি করতে পেরেছে কিনা। ইউক্রেনে কী ঘটছে তা বোঝার জন্য, দেখার জন্য যুদ্ধের সম্মুখভাগে আসতে হবে, জনগণের সাথে কথা বলতে হবে। বেসামরিক লোকদের কাছে গিয়ে জানতে চাইতে হবে- এই সমর্থন ছাড়া তাদের কী হবে। এটা করলে তিনি বুঝতে পারবেন, সহায়তা ছাড়া লাখ লাখ মানুষ মারা যাবে।

এদিকে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার রবিবার ইউক্রেনকে আরও সহায়তা সরবরাহের প্রয়োজনীয়তা সম্পর্কে সতর্কতা জারি করেছেন এবং ইউরোপীয় মিত্রকে ‘পরিত্যাগ’ না করার প্রতিশ্রুতি দিয়েছেন।

 ইউক্রেন শনিবার রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকী পালন করেছে। মস্কোর সৈন্যরা একটি বিস্তৃত ফ্রন্ট লাইন বরাবর আক্রমণ পরিচালনা করছে। রুশ বাহিনী আদিভকা শহরের দখল নিতে সক্ষম হয়েছে। আর্টিলারির ঘাটতি ও জনবলের অভাব বোধ করছে ইউক্রেন।

যুদ্ধের দুই বছরে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ৩১ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান। রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা প্রাণ হারিয়েছেন। সংখ্যাটা ৩ লাখ বা দেড় লাখ নয়। (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) এ নিয়ে মিথ্যাচার করছেন। যা হোক, আমাদের জন্য একটা অনেক বড় এক ক্ষতি।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit