মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ একসঙ্গে সিকৃবি’র ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ

ইউক্রেনের বিরুদ্ধে রুশ সেনাদের সঙ্গে কাজ করা ভারতীয়রা ছাড়া পেয়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দাবির পরিপ্রেক্ষিতে রুশ সেনাবাহিনীতে সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করা বেশ কয়েকজন ভারতীয়কে অব্যাহতি দেওয়া হয়েছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রুশ সেনাবাহিনী থেকে দ্রুত অব্যাহতি পাওয়ার জন্য ভারতীয় নাগরিকদের সমস্ত প্রাসঙ্গিক ঘটনা রাশিয়ান কর্তৃপক্ষের সাথে সক্রিয়ভাবে তুলে ধরার ক্ষেত্রে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বেশ কয়েকজন ভারতীয় রাশিয়ান সামরিক বাহিনীতে সুরক্ষা সহায়ক হিসাবে কাজ করছেন এমনকি তারা ইউক্রেনের সাথে রাশিয়ার সীমান্তের নির্দিষ্ট কিছু অঞ্চলে রাশিয়ান সৈন্যদের সাথে লড়াই করতে বাধ্য হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা সংবাদমাধ্যমে কিছু ভুল রিপোর্ট দেখেছি যে, ভারতীয়রা রুশ সেনার সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধ করছে। তারা মুক্তি পেতে সাহায্য চাইছে। এই ঘটনা মস্কোর ভারতীয় দূতাবাসের নজরে আনা হয় এবং প্রতিটি ঘটনা রাশিয়ান কর্তৃপক্ষের কাছে দৃঢ়ভাবে উত্থাপন করা হয়েছে। মন্ত্রণালয়ের নজরে আনা ব্যক্তিদের নয়াদিল্লির রাশিয়ান দূতাবাসে তোলা হয়েছে।

বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘আমরা সমস্ত ভারতীয় নাগরিকদের যথাযথ সতর্কতা অবলম্বন করতে এবং এই সংঘাত থেকে দূরে থাকার আহ্বান জানাই।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit