মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

পাকিস্তানে ২০ দেশের সামরিক মহড়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে শুরু হয়েছে একটি বহুজাতিক সামরিক মহড়া। এতে অন্তত ২০টি মিত্র রাষ্ট্র অংশ নিয়েছে। রবিবার থেকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ৬০ ঘণ্টার এই সামরিক মহড়া শুরু হয়।

এতে যুক্তরাষ্ট্র, তুরস্ক ও সৌদি আরবের পাশাপাশি অন্যান্য দেশও অংশ নিয়েছে। এছাড়া সামরিক পর্যবেক্ষক হিসেবে আছে চীন, মিয়ানমার ও জার্মানিসহ বেশ কিছু দেশ।

পাকিস্তানি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সপ্তম আন্তর্জাতিক পাকিস্তান আর্মি টিম স্পিরিট (পিএটিএস) এক্সারসাইজ-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান প্রতিবেশী আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার পাব্বিতে শুরু হয়েছে।

৬০ ঘণ্টাব্যাপী এই টহল মহড়ার লক্ষ্য হচ্ছে জটিল আন্তর্জাতিক নিরাপত্তা পরিবেশে সামরিক বাহিনী থেকে সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা।

মহড়ায় পাকিস্তান ছাড়াও অন্যান্য অংশগ্রহণকারী দেশের মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, বাহরাইন, জর্ডান, কাজাখস্তান, মালদ্বীপ, মরক্কো, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তুরস্ক এবং উজবেকিস্তান।

এছাড়া আজারবাইজান, বেলারুশ, চীন, মিয়ানমার, জার্মানি, ইন্দোনেশিয়া, জাপান ও ওমান সামরিক পর্যবেক্ষক হিসেবে মহড়াতে উপস্থিত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতি বছর অনুষ্ঠিত এই মহড়া ‘উদ্ভাবনী নানা আইডিয়া এবং পারস্পরিকভাবে সর্বোত্তম মহড়া পরিচালনার মাধ্যমে আন্তঃকার্যক্ষমতার পাশাপাশি মৌলিক সৈনিক বৈশিষ্ট্যগুলোকে উন্নত করতে সহায়তা করবে’। সূত্র: আনাদোলু এজেন্সিআরব নিউজরেডিও পাকিস্তান

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit