মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ একসঙ্গে সিকৃবি’র ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ

আজ ইতিহাসের প্রথম নারী মুখ্যমন্ত্রী পেতে যাচ্ছে পাকিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন হবে। সংশ্লিষ্টদের মতে, পাকিস্তানের মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজই হতে যাচ্ছেন এই প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী। 

পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের পর পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে পিএমএল-এন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। যার ফলে নওয়াজ শরীফের মেয়ে মরিয়মের এই পদে নির্বাচিত না হওয়ার তেমন কোন সম্ভাবনা নেই।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে পাঞ্জাবের একটি আসন থেকে জয়লাভ করেন মরিয়ম নওয়াজ। কেন্দ্র ও প্রদেশগুলোয় জোট সরকার গঠন নিয়ে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পিএমএল–এন- এর টানা কয়েক দিনের আলোচনার পর গত সপ্তাহে সরকার গঠন বিষয়ে সমঝোতা হয়। এরপর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে পিএমএল-এন থেকে মরিয়মকে মনোনয়ন দেওয়া হয়।

এদিকে ইমরান খানের দল পাকিস্তান-তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সমর্থিত এমপিএদের সমন্বয়ে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সদস্যরা মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে পাঞ্জাব বিধানসভা থেকে অধিবেশন ত্যাগ (ওয়াক আউট) করেছেন।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit