মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ একসঙ্গে সিকৃবি’র ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ

নায়িকা পপির বাবার প্রয়াণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপির বাবা আমির হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকালে না ফেরার দেশে চলে গেছেন তিনি। 

পপির পারিবারিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

জানা গেছে, কয়েক বছর ধরেই পপির বাবা আমির হোসেন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেশ কয়েক মাস ধরে তিনি ঢাকার হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। 

কুলি সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন পপি। এক দশকেরও বেশি সময় ধরে অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করেন এই নায়িকা। 

একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি দীর্ঘ তিন বছর ধরে অন্তরালে রয়েছেন। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী। প্রথম দিকে পপির অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। শোনা যাচ্ছে বিয়ে করে সংসারী হয়েছেন পপি। তার নাকি এক পুত্র সন্তানও রয়েছে।  

 

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit