বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে  স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না: সিইসি লেখক-শিল্পী ও সংস্কৃতি কর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর  শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে চরম মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি এশিয়ান গেমসের ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২শিশুর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ

ইউক্রেনের পর এবার যে অঞ্চলে বাড়ছে ওয়াগনার বাহিনীর দাপট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াগনার বাহিনী নিয়ে গত বছর তোলপাড় হয়েছিল বিশ্বে। ইউক্রেনের পর এবার আফ্রিকায় ওয়াগনার বাহিনী নিয়ে নতুন খেলা শুরু করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

এই ভাড়াটে যোদ্ধাদের গোষ্ঠীকে কাজে লাগিয়েই ২০১৮ সাল থেকে আফ্রিকায় আধিপত্য দেখাচ্ছেন পুতিন। লিবিয়ায় ওয়াগনারের উপস্থিতিতেই শুরু। বিদ্রোহী প্রিগোজিনের রহস্যজনক মৃত্যুর পর বাহিনীটির ভবিষ্যত আফ্রিকায় অনিশ্চয়তায় পড়ে যায়। তবে পুতিন নামেন কাঁটা দিয়ে কাঁটা তোলার খেলায়।

লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান র‍য়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (আরইউএসআই) দাবি করেছে, বাহিনীটিকে ভেঙে দেওয়ার বদলে প্রিগোজিনের মৃত্যুর পর বিদেশে অবস্থান করা ওয়াগনার যোদ্ধাদের দায়িত্ব দেওয়া হয়েছে রুশ সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউকে। মূলত আসল দায়িত্ব পেয়েছেন রুশ জেনারেল আন্দ্রেই আভেরিয়ানভ। ইউক্রেনে বর্তমানে ওয়াগনার লড়ছে‘ভলান্টিয়ার কোরের’ অওতায়। অন্য দেশগুলোতে এই বাহিনীর নাম ‘এক্সপিডিশনারি কোর’।

খনিজ সম্পদ ও জ্বালানির সমৃদ্ধ মহাদেশ আফ্রিকা। লিবিয়ার সবচেয়ে বেশি জ্বালানি তেল ও সোনার মজুদ। ভৌগোলিক দিক দিয়েও দেশটি নাইজার, চাদ, সুদান ও ইউরোপের সাথে যুক্ত।

সেই সুযোগ নিতেই ওয়াগনারের দায়িত্ব পাওয়ার পরই আফ্রিকায় মন দিয়েছেন জেনারেল আন্দ্রেই আভেরিয়ানভ। গত বছরের সেপ্টেম্বরে মালি, বুরকিনা ফাসো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও নাইজার সফরের পর লিবিয়ায় গিয়ে লিবিয়ান ন্যাশনাল আর্মির প্রধান ফিল্ড মার্শাল খলিফা হাফতারের সঙ্গে দেখা করেন। সব ক্ষেত্রেই তিনি যে প্রস্তাবটা দিয়েছেন, তা হলো নিরাপত্তার বিনিময়ে সম্পদ।

বর্তমানে লিবিয়ায় ‘এক্সপিডিশনারি কোরের’ আটশ’র মতো যোদ্ধা অবস্থান করছে। এ ছাড়া সাব-সাহারায় বাহিনীটির আরও প্রায় ৪ হাজার ৬০০ যোদ্ধা রয়েছেন। দিনে দিনে সেই প্রভাব আরও বাড়ছে।

সূত্র: আলজাজিরা

কিউএনবি /অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit