শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

এবার পিএসএল থেকেও ছিটকে গেলেন রউফ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার (২৪ ফেব্রুয়ারি) পিএসএলের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামে রউফের লাহোর কালান্দার্স। ম্যাচের শেষ ওভারে দুর্দান্ত একটি ক্যাচ নিয়েছিলেন রউফ। এই ক্যাচ নিতে গিয়েই কাঁধে ব্যথা পান তিনি। তাৎক্ষণিকভাবে মাঠ তুলে নেয়া হয় তাকে। একদিন পর তার দল বিবৃতি দিয়ে জানাল, এবারের টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না রউফের।  

চোট থেকে সেরে উঠতে কমপক্ষে ৪-৬ সপ্তাহ সময় লাগবে রউফের। রোববার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে লাহোর কালান্দার্স জানিয়েছে, কাঁধ নড়ে গেছে রউফের। দলের পরিচালক সামিন রানা জানিয়েছেন, রউফের চোট ‘তেমন বড়’ কিছু নয়। তবে জাতীয় দলে তার ‘সম্ভাবনার কথা ভেবে’ কোনো ঝুঁকি নিতে চায় না ফ্র্যাঞ্চাইজিটি। 

বল হাতে এবারের মৌসুমটা তেমন ভালো কাটেনি রউফের। ৪ ম্যাচ বোলিং করে নিয়েছেন মোটে ২ উইকেট। সর্বশেষ ম্যাচে অবশ্য ভালো বোলিং করেছেন তিনি। চোট পাওয়ার আগে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। রউফের ছিটকে যাওয়া প্রসঙ্গে লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, ‘দল হিসেবে হারিস রউফের চোটে আমরা গভীরভাবে দুঃখিত। দলের অন্যতম স্তম্ভ বলে তাকে ছিটকে যেতে দেখা দুঃখের। তার অনুপস্থিতি টের পাব আমরা।’

অস্ট্রেলিয়া সফরের টেস্ট দল থেকে নিজেকে সরিয়ে নিয়ে বিগ ব্যাশ খেলায় রউফের ওপর চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শাস্তিস্বরূপ তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হয়। এছাড়া চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বিদেশি কোনো লিগে খেলার অনুমতি দেওয়া হবে না বলেও জানানো হয়। তবে এ বছরের জুনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের পরিকল্পনাতে ভালোভাবেই থাকার কথা তার।  

পাকিস্তান জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক আফ্রিদিও সে ইঙ্গিত দিয়েছেন, ‘দলের জন্য বড় একটা ধাক্কা। তবে সে পাকিস্তানেরও মূল বোলার এবং সামনে আমাদের অনেক খেলা আছে। ফলে বাস্তবতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাকে সেরে উঠতে যথাসম্ভব সর্বোচ্চ সময় দিতে।’

 

 

কিউএনবি /আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit