বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা খবর॥ ‎আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামী গ্রেফতার আশুলিয়ায় স্বকল্প সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ  ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ধেয়ে আসছে ‘অতি শক্তিশালী’ এল নিনো, সতর্ক করল জাতিসংঘ নতুন দায়িত্বে রফিকুল ইসলাম জামাল ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি হবে না বিপিএল, ঘরোয়া ক্রিকেটে বাড়বে ম্যাচ ফি তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী

নিজেই ঠিক করুন ফেসবুকে কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফেসবুক খুললেই একের পর এক আসতে শুরু করে ফ্রেন্ড রিকোয়েস্ট। চেনা নেই, জানা নেই কিন্তু রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছে। এ থেকে বাঁচার একমাত্র উপায় সেটিংস বদলানো। কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে সেটাই আগেভাগে ঠিক করে দিতে হবে। কীভাবে?

কম্পিউটার থেকে-

ফেসবুকে হোমপেজের উপরের ডানদিকে প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে। সেখানে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’-তে গিয়ে ক্লিক করতে হবে ‘সেটিংস’ অপশনে। একটা নতুন পেজ খুলে যাবে। বাঁ দিকের কলামে ‘প্রাইভেসি’তে ক্লিক করলে বেশ কিছু অপশন ভেসে উঠবে। এর মধ্যে একটা হলো ‘হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট’। এতে ক্লিক করলে ‘এডিট’ অপশন আসবে। তাতে ক্লিক করলে খুলে যাবে ড্রপডাউন মেনু। এখানে দুটি অপশন থাকবে-‘এভরিওয়ান’ এবং ‘ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস’। পছন্দ মতো যে কোনও একটা বেছে নিতে হবে।

অ্যান্ড্রয়েড ফোনে-

ফেসবুক অ্যাপের উপরের ডানদিকে মেনু আইকনে ক্লিক করতে হবে। স্ক্রোল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’তে গিয়ে ক্লিক করতে হবে সেটিংস অপশনে। এরপর ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’ অপশন আসবে। এতে ক্লিক করলে দেখানে ‘হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কনট্যাক্ট ইউ’ অপশন। এখানে ‘হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট’ অপশনে ক্লিক করলে দুটি অপশন আসবে- ‘এভরিওয়ান’ এবং ‘ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস’। যে কোনও একটা বাছতে হবে।

আইফোনে-

ফেসবুক অ্যাপের নীচের ডান দিকে মেনু আইকনে ক্লিক করতে হবে। এরপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’তে গিয়ে ক্লিক করতে হবে সেটিংস অপশনে। এবার স্ক্রোল করে ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’-তে গিয়ে বাছতে হবে ‘হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কনট্যাক্ট ইউ’ অপশন। এখানে ‘হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট’-এ দুটি অপশন দেখাবে। ‘এভরিওয়ান’ এবং ‘ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস’। যে কোনও একটা বাছতে হবে।

আসলে এটা এক ধরনের বাঁধ দেওয়ার পদ্ধতি। স্রোতের মতো আসা ফ্রেন্ড রিকোয়েস্টে আটকানো যাবে খুব সহজেই। সেটা কম্পিউটার হোক কিংবা অ্যান্ড্রয়েড বা আইফোন। শুধু তাই নয়, এতে সোশ্যাল মিডিয়ায় নিজের গোপনীয়তাও বজায় থাকবে।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit