শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

কোম্পানীগঞ্জে পুকুরে ধরা পড়ল রুপালী ইলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে ধরা পড়েছে একটি রুপালী ইলিশ। খবর পেয়ে স্থানীয়রা মাছটি দেখতে ভিড় জমায় ও ছবি তোলে এবং ভিডিও ধারণ করে।  শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ভূমি মার্কেট এলাকার নাডার দোকান সংলগ্ন এনামুল হক ওরফে মিয়া মেম্বারের প্রজেক্টের পুকুরে মাছটি ধরা পড়ে।  

পুকুরের মালিকের ছেলে বসুরহাট পূবালী ব্যাংক কর্মকর্তা আবু নাছের সজিব বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে আমাদের প্রজেক্টের মসজিদের পুকুরে মাছ ধরতে সেচ মেশিন বসানো হয়। পুকুরের পানি কমলে শুক্রবার সকালে জাল টেনে কোরাল,কার্ফু, তেলাপিয়াসহ কিছু মাছ ধরা হয়। একই সময়ে একটি ইলিশও জালে ধরা পরে। ইলিশটির ওজন প্রায় ৬’শ গ্রাম হবে। তাৎক্ষণিক আমি মাছটির ঘ্রাণ রং দেখে এটি ইলিশ মাছ বলে নিশ্চিত হয়েছি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আমি এ ইলিশ মাছের ছবি দেখেছি।  এটি একেবারে অরজিনাল টাটকা ইলিশ।  চরফিকরা ও চরএলাহী ইউনিয়ন হচ্ছে নদী বেষ্টিত এলাকা। হয়তো জোয়ারের পানিতে ইলিশ মাছ ঢুকে পড়ে এই পুকুরে বড় হয়।  

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit