শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

কুড়িগ্রামে মোটর সাইকেল- ট্রাক মুখোমুখি সংঘর্ষে দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম :  কুড়িগ্রাম সদরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদমান সাদিক (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় গুরুত্ব আহত হয়েছে মোটরসাইকেলের অপর আরোহী হিমু নামের নিহতের বন্ধুও।শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কুড়িগ্রাম ধরলা ব্রিজ পশ্চিম পাড়ের কাছে ঠ্যানারি পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সাদিক পৌর শহরের পলাশবাড়ী বানিয়া পাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুদের ছেলে।সে আগামী বছর এসএসসি পরিক্ষার্থী ছিল বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শহরের ঠ্যানারি পাড়া এলাকায় ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের ভিতরে ঢুকে পরে একটি নিহতের মোটরসাইকেলটি। এসময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে মোটরসাইকেলেটির ভিতর থেকে দুই আরোহীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠান স্থানীয় লোকজন। হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাদিক নামের এক কিশোরকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল আরোহী হিমুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত হিমুর অবস্থায় গুরুত্ব বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

এদিকে নিহত সাদিকের পরিবারের লোকজনের কান্নায় হাসপাতাল চত্বরের বাতাস ভারি হয়ে উঠে।কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit