রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

রোহিঙ্গাদের জোর করে সেনাবাহিনীতে ঢোকাচ্ছে জান্তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জোরপূর্বক রোহিঙ্গা পুরুষদের সেনাবাহিনীতে ঢোকাচ্ছে জান্তা। রাখাইন রাজ্যের অভ্যন্তরীণ বাস্তুচ্যুত (আইডিপি) ক্যাম্প এবং গ্রাম থেকে তাদের বাছাই করা হচ্ছে। কমপক্ষে ৪০০ জন রোহিঙ্গা পুরুষকে দুই সপ্তাহের প্রাথমিক প্রশিক্ষণের জন্য সামরিক ঘাঁটিতে পাঠানো হয়েছিল। এসব ব্যক্তিকে ‘মানব ঢাল’ হিসাবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে তাদের, এমনটাই শঙ্কা প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীসহ রাজ্যের বাসিন্দারা। 

শুক্রবার ইরাবতীর প্রতিবেদনে এ তথ্য সামনে আসে। ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহ-প্রতিষ্ঠাতা নে সান লুইন বলেন, প্রশিক্ষণের সময়কাল মাত্র দুই সপ্তাহ। জান্তার সামরিক বাহিনী শুধুমাত্র তাদেরই ব্যবহার করতে পারে যারা মাত্র দুই সপ্তাহের জন্য প্রশিক্ষিত হয়েছে মানব ঢাল হিসেবে।

রাখাইন শহরের তিনটি প্রধান আইডিপি ক্যাম্প (বুথিডাং, মংডু এবং সিত্তওয়ে) থেকে লোক নেওয়া হচ্ছে। জান্তা বাহিনী তাদের জানিয়েছে, সেনাবাহিনীতে চাকরি করলে প্রত্যেকে এক বস্তা চাল, একটি নাগরিকত্বের পরিচয়পত্র এবং মাসিক ১৫০,০০০ কিয়াট (৪১ ডলার) বেতন পাবে। 

প্রসঙ্গত, জাতিগত ও ধর্মীয় সহিংসতার কারণে বাস্তুচ্যুত হওয়া প্রায় ১০০,০০০ রোহিঙ্গার জন্য রাজ্যের রাজধানী সিত্তওয়েতে ১৩টি আইডিপি ক্যাম্প রয়েছে।

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit