মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক আকাশপথ নিয়ে ওয়াশিংটন-বেইজিংয়ের নতুন বিরোধ ১৯ যাত্রী নিয়ে আকাশে উড়ল চীনের প্রথম বৈদ্যুতিক উড়োজাহাজ ভারতে সেতু থেকে নদীতে পড়ল বাস, নিহত ৮ ‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’, জরুরি চিকিৎসা চাইলেন ইমরান খান ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ ইরানের ড্রোন হামলার পর সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র, উপসাগরীয় অঞ্চলে সংঘাত বাড়ার আশঙ্কা রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া সেতু মার্কিন এজেন্ট হত্যার দায়ে দণ্ডিত মেক্সিকান মাদক সম্রাটের মৃত্যু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা; সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল শ্রমিক অসন্তোষে আজও গাজীপুর উত্তাল, ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে

‘ইসরায়েল অদূর ভবিষ্যতে হামাসকে নির্মূল করতে পারবে না’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল অদূর ভবিষ্যতে হামাসকে নির্মূল করতে পারবে না। মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, হামাস ইসরায়েলি অভিযানের কারণে সীমাবদ্ধ রয়েছে কিন্তু, ইসরায়েল অদূর ভবিষ্যতে গোষ্ঠীটির সামরিক সক্ষমতা নির্মূল করার লক্ষ্য অর্জন করতে পারবে না।

গোয়েন্দা মূল্যায়ন নিয়ে গণমাধ্যমে কথা বলায় ওই কর্মকর্তারা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদপত্রটি।

এদিকে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় হোদেইদাহ লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য হামলা চালিয়েছে। ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।

খবর অনুসারে, হোদেইদার উত্তরে আল-সালিফ জেলার রাস-ইসাকে লক্ষ্য করে ‘মার্কিন-ব্রিটিশ আক্রমণ হয়েছে। হুতিরা জানিয়েছে, তিনটি বিমান আক্রমণে অংশ নেয়।

অন্যদিকে জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ডে সব পক্ষের দ্বারা সংঘটিত ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন’ চিহ্নিত করা হয়েছে। শান্তি প্রতিষ্ঠায় জবাবদিহিতা ও ন্যায়বিচার দাবি করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেন, দায়মুক্তি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যায় না। সব পক্ষের জবাবদিহিতা থাকতে হবে।

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit