শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

হিজবুল্লাহর হামলায় কাঁপলো ইসরায়েলের একটি আঞ্চলিক কাউন্সিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের `আপার গ্যালিলের’ আঞ্চলিক কাউন্সিলের প্রধান কার্যালয়ে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। 

লেবাননের আরবি ভাষার সংবাদমাধ্যম আল মায়াদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা কিরিয়াত শামোনা এলাকায় শুক্রবারও দুইটি ড্রোন হামলা চালায়। 

হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি বাহিনীর হামলার পাল্টা ব্যবস্থা হিসেবেই এই আক্রমণ চালানো হচ্ছে। 

এর আগে ইসরায়েলের একটি সেনা ব্যারাকেও হামলা চালানোর কথা জানিয়েছিল হিজবুল্লাহ। তবে এই হামলায় কোনো হতাহত হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি ইসরায়েল।

ইসরায়েলি হামলায় দুই হিজবুল্লাহ যোদ্ধা বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত হয়। তার পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলের দুইটি সেনা ব্যারাকে ভয়ংকর কাতিউশা ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে হিজবুল্লাহ।

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit