শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

মোহাম্মদপুরে খেলার মাঠ দখল করে মেলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকার ঐতিহ্যবাহী খেলার মাঠ দখল করে মাসব্যাপী মেলা বসানো হয়েছে। প্রায় ১ কিলোমিটার এলাকার স্থানীয় শিশু-কিশোর ও খেলোয়াড়দের খেলাধুলার অন্যতম মাঠটি এখন মেলার দখলে রয়েছে। খেলার মাঠ দখল করে মেলা বসানোর কারণে শিশু-কিশোর থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, মাঠে থাকা ক্লাবের লোকদের ম্যানেজ করেই খেলার মাঠে মাসব্যাপী এই মেলা বসানো হয়েছে। এতে স্থানীয়দের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। মাঠে খেলাধুলা বন্ধ করে মেলা বসালেও ক্লাবের সদস্যদের ভয়ে কেউ মুখ খুলতে পারে না। জানা যায়, খেলার মাঠ দখল করে মেলা বসিয়েছেন মানিক হোসেন। তিনি মাঠের ক্লাব সভাপতি রিজভীকে ম্যানেজ করেই মাঠে মেলা বসিয়েছেন। 

মানিক হোসেন বলেন, আমি এখানে মেলা বসাতে মাঠের ক্লাবের লোকদের পঞ্চাশ হাজার টাকা, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে মোটা অঙ্কের টাকা এবং থানা পুলিশকে ৩০ থেকে ৪০ হাজার টাকা দিয়েছি। তাদের ম্যানেজ করেই আমি মেলা চালাই। এর আগে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় সবাইকে ম্যানেজ করেই মেলা বসিয়েছিলাম। মেলা বসালে আমাদের কোনো সমস্যা হয় না। কয়েকদিন মেলা করে আমরা আবার অন্য কোথাও চলে যাব।

মাঠের ক্লাব সভাপতি রিজভী বলেন, মাঠে তো বাচ্চাদের খেলাধুলার জন্য খেলনা বসানো হয়েছে। এতে আপনার কোনো সমস্যা হচ্ছে না। যারা দেখভাল করার দায়িত্বে আছে আপনি তাদের সঙ্গে কথা বলেন। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ বলেন, মাঠ দখল করে মেলা বসানোর খবর আমরা পেয়েছি। সেখানে ইতোমধ্যে লোক পাঠানো হয়েছে। আমরা খুব দ্রুত মেলা বন্ধে ব্যবস্থা নেব।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক ভূঞা বলেন, খেলার মাঠ দখল করে মেলা বসানোর সুযোগ নাই। আমরা দেখি মেলা কারা বসিয়েছে। দ্রুত আমরা মেলার আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit