রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর শিবপুরে ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে ইতালী প্রবাসীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই এলাকার বাসিন্দা শাহজাহান মেম্বারের পুত্র ইতালি প্রবাসী শাহ আলম (৫০) এবং তার ভগ্নিপতি একই উপজেলার শামসু উদ্দিনের ছেলে সেলিম মিয়া (৪০)। ইতালি প্রবাসী শাহ আলম বার্ধক্যজনিত কারণে মারা যাওয়া তাঁর মায়ের জানাজায় অংশ নিতে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন।

হাইওয়ে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ ১৪ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে ইতালিতে বসবাস করছিলেন বাহ্মণবাড়িয়ার শাহ আলম। গতকাল বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তার মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে আজ বৃহস্পতিবার দেশে ফিরে জানাজায় অংশ নিতে বিমানবন্দর থেকে মাইক্রোবাসযোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন শাহ আলম ও তার ভগ্নিপতি সেলিম মিয়া, ভাগিনাসহ চারজন।

তাদের বহনকারী মাইক্রোবাসটি শিবপুরের ঘাসিদিয়া এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই শাহ আলম এবং হাসপাতালে নেয়ার পর তার ভগ্নিপতি সেলিম মিয়ার মৃত্যু হয়। এই ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরো দুইজন আহত হয়েছেন।

ইটাখোলা হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক আরিফুর রহমান জানান, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী মাইক্রোবাসটি বেপরোয়া গতিতে ঘাসিরদিয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। মাইক্রোবাসের চালক এবং অপর যাত্রী নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit