মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর উল্টে দুইজন নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালুবোঝাই ট্রাক্টর উল্টে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নাটঘর ইউনিয়নের নবীনগর-রাধিকা সড়কের বড়হিত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. এনামুল (২৬) ও নবীনগর উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামের বজলু মিয়ার ছেলে আমির হোসেন (১৪)। এ ঘটনায় রাকিব (১৫) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নবীনগর থানার শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আক্কাস রুবেল জানান, সকালে নবীনগর উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়নের নারুই গ্রাম থেকে বালুবোঝাই করে একটি ট্রাক্টর শিবপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেপরোয়া গতির কারণে বড়হিত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক এনামুল ও তার তার সহযোগী আমির মারা যান। দুর্ঘটনায় ট্রাক্টর চালকের আরেক সহযোগী রাকিব আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit