বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা দিলো বাংলাদেশ সরকার শরীয়তপুরে নার্সদের অপচেষ্টায় মাতৃগর্ভে নাবজাতকের মৃত্যু নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলী বণিক সমিতির পক্ষ থেকে সাংসদ মোস্তাফিজুরকে সংবর্ধনা  খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে  ৬৮ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ। চৌগাছায় বিএনপির সম্মেলন ও মানব বন্ধন সারডিলার নিয়োগে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ ভিত্তিহীন নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক বাঁধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৮ Time View

বিনোদন ডেস্ক : অভিনেত্রী পরিচয়ের গণ্ডি পেরিয়ে নতুন দিগন্তে পৌঁছলেন আজমেরী হক বাঁধন। গত তিন বছর এই অভিনেত্রীর ক্যারিয়ারে যুক্ত হচ্ছে একের পর এক সাফল্যের পালক। কান চলচ্চিত্র উৎসবে সম্মানজনক উপস্থিতির পর তিনি পেয়েছেন এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড। এরপর কলকাতার ওয়েব সিরিজ থেকে শুরু করে তার জার্নি গিয়ে থেমেছে বলিউডে। এগুলো সবটাই অভিনয়ের অর্জন।

এবার ভারতের সরকারি প্রতিষ্ঠান কর্ণাটক চলচ্চিত্র একাডেমি আয়োজিত ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল জুরি হওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন বাঁধন।

আজমেরী হক বাঁধন /  ছবি : ফেসবুক


বাঁধন বার্তা২৪.কমকে জানান, উৎসবটি কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে শুরু হবে ২৯ ফেব্রুয়ারি, চলবে ৭ মার্চ পর্যন্ত। বাঁধন বলেন, “এটা আমার জন্য অনেক সম্মানের। একটু অবাক হলেও, ভীষণ সম্মানিত বোধ করছি। এমনিতে আমি আমার কাজ নিয়ে বিভিন্ন দেশের উৎসবে ভ্রমণ করেছি ‘রেহানা’, ‘খুফিয়া’ নিয়ে। ওটা একধরনের অভিজ্ঞতা। আর জুরি হওয়া আরেক অভিজ্ঞতা। এটা আমাকে সমৃদ্ধ করবে।”

আজমেরী হক বাঁধন /  ছবি : ফেসবুক


এই চলচ্চিত্র উৎসবের ১৫টি বিভাগে দেখানো হবে পঞ্চাশটির বেশি দেশের দুই শতাধিক চলচ্চিত্র। প্রতিযোগিতা বিভাগে থাকা চলচ্চিত্রগুলো থেকে সেরা কাজ বাছাই করতে প্রধান বিচারক বাঁধনের সঙ্গে জুরি হিসেবে আরও থাকবেন রাশিয়ার নিনা কোচলেইভা, স্পেনের রোজানা আলোনসো, যুক্তরাজ্যের ক্যারি শনেই ও ভারতের সীতারাম। বাঁধন ও তার জুরিবোর্ড উৎসবের এশিয়ান সিনেমা কম্পিটিশন সেকশনে থাকা চলচ্চিত্রগুলো দেখে সেরা কাজ বাছাই করবেন। এই বিভাগটি ছাড়াও উৎসবে ভারতীয় ও কান্নাড়া চলচ্চিত্রের জন্যও প্রতিযোগিতা বিভাগ রয়েছে। আর অফিশিয়াল জুরিদের পাশাপাশি এই উৎসবে চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংগঠন ফিপ্রেসি ও এশিয়া ভিত্তিক সংগঠন নেটপ্যাক জুরিরাও থাকবেন।

আজমেরী হক বাঁধন /  ছবি : ফেসবুক


এর আগে গত বছর ব্রাসেলসে অনুষ্ঠিত ‘আই এম টুমোরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ও জুরি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের গুণী অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit