রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
এবারের ঈদযাত্রায় ৪০২ জনের প্রাণহানি, আহত ১২৯৪: যাত্রী কল্যাণ সমিতি রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী সোহেলকে ৫ লাখ, স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার ওয়ারিশরা গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার রামিসাকে হত্যার আগে ধর্ষণ ও জখমের প্রমাণ মিলেছে : বিচারক রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায় রামিসা হত্যা মামলার রায় পড়া শুরু রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা জোরদার তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

লক্ষ্য একটাই বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা : হাছান মাহমুদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : বুধবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ৭২ বছর পরও রাজনৈতিক শক্তির রসদ জোগায় অমর একুশে। ভোর থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আওয়ামী লীগের পক্ষ থেকে সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে হাছান মাহমুদ বলেন,আমাদের লক্ষ্য হচ্ছে, বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আশা করি, অদূর ভবিষ্যতে বাংলা ভাষা জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হবে।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,বিএনপির নেতৃত্বে সারাদেশে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ ছড়িয়ে পড়েছে, তার মূলোৎপাটন করাই একুশে ফেব্রুয়ারির অঙ্গীকার।  একুশ আওয়ামী লীগের বিশ্বাসের বাতিঘর। বাঙালির স্বাধিকার আন্দোলনের রাজনৈতিক পট সৃষ্টি করেছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলন। তাই একুশে ফেব্রুয়ারি বাঙালির সবচেয়ে বলিষ্ট চেতনার নাম।

দল মত নির্বিশেষে দ্বিধাহীন প্রশ্নহীন অমর একুশের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রশ্নে একমত রাজনৈতিক দলগুলো। এদিকে সারাদেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভিড় করছেন মানুষ। একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীরা। এরপরই নানা শ্রেণি পেশার মানুষের ঢল নামে রফিক, জব্বার, সালামদের শ্রদ্ধাভরে স্মরণ করতে। হৃদয় নিংড়ানো ভালোবাসা আর পরম মমতায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন জাতি।

বাঙালি জাতির জীবনে চিরভাস্বর একটি দিন মহান একুশে ফেব্রুয়ারি। এই দিনে মায়ের ভাষা বাংলার মর্যাদা রক্ষায় সালাম, বরকত, রফিক, জব্বারের মতো ভাষাসৈনিকরা রক্ত ঢেলেছিলেন রাজপথে। বাংলাদেশসহ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে ভাষা আন্দোলনে শহীদদের।

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit