শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

‘বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ ডালপালা বিস্তার করেছে’

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে আমাদের একমাত্র বাধা হচ্ছে সাম্প্রদায়িকতা। আজকের এই দিনে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ, সেটি বিএনপির নেতৃত্বে ডালপালা বিস্তার করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করব, আজকের দিনে এটাই আমাদের অঙ্গীকার। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ২১ ফেব্রুয়ারি হচ্ছে বাঙালির বিশ্বাসের বাতিঘর। যতদিন বাংলাদেশ থাকবে, সবুজের পটভূমিতে লাল-সূর্যের পতাকা উড়বে। ২১ ফেব্রুয়ারি আমাদের ভাষা, সংস্কৃতি এবং চেতনা। আজকে বাংলাদেশ ঠিকই আছে। যে বাংলাদেশ ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছে, সেই বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি আজকে সারা বিশ্বের বিস্ময়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ২১ ফেব্রুয়ারি হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভিত্তি, স্বাধীনতার ভিত্তি। বঙ্গবন্ধুর নেতৃত্বে ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে যে ভিত্তি স্থাপিত হয়েছিল, পরবর্তীকালে স্বাধিকার সংগ্রামের বিভিন্ন মাইলফলক অতিক্রম করে একাত্তরে সদর্থক জাতীয়তাবাদের ঘোষণা আসে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে। আমরা প্রথমে ভাষাযোদ্ধা, এরপরে একাত্তরে এসে আমরা মুক্তিযোদ্ধা।

এ সময় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit